জাতীয়

সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিতে হবে তরুণদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রতিটি তরুণই সম্ভবনাময়, প্রতিটি তরুণই চেইঞ্জ মেকার। তরুণরা রুখে দাঁড়ালেই সমাজ থেকে সকল অন্যায় ও অবিচার উঠে যাবে। তাই দেশ ও দশের কল্যাণে সামাজিক আন্দোলনে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে।

শনিবার (১ জানুয়ারী) বিকেলে রাজধানীর বনানী বিটিসিএল মাঠে বিডি ক্লিন আয়োজিত ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েই দেশপ্রেমিক তরুণরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, প্রিয় মাতৃভূমিকে করেছিল শত্রুমুক্ত, যার ফলে অর্জিত হয় লাল-সবুজের পতাকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

মো. আতিকুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারাদেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশ দূষণকারী ৫ কোটি পরিত্যক্ত সিগারেট ফিল্টার এবং ৩০ লক্ষ প্লাস্টিক বোতল দ্বারা যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীটির স্লোগান হলো ‘প্লাস্টিক সামগ্রী ও ধূমপান পরবর্তী ফিল্টার দূষণরোধে হতে হবে সচেতন, চলুন মিলেমিশে গড়ি বাসযোগ্য বাংলাদেশ, করে অতীব যতন’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিজেদের সুস্থ্যতার জন্যই ধূমপানকে নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, প্রয়োজনের তাগিদে ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয়ার কারণে তা পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়ায়, তাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেই প্লাস্টিকজাত পণ্যের রিসাইক্লিং নিশ্চিত করতে হবে।

মো. আতিকুল ইসলাম আরও বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তমিশ্রিত বাংলার পবিত্র মাটিকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন করা যাবেনা, নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং সবাই মিলে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এবং ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস. এম. শরিফ-উল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মো. নাসির এবং বিডি ক্লিন এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা