ফাইল ছবি
জাতীয়

লঞ্চে আগুন: একই পরিবারের ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় একই পরিবারের দুই সন্তানসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তারা হচ্ছেন, মোঃ বাচ্চু মিয়া (৫১) তার স্ত্রী শাহিনুর খাতুন (৪৫), মেয়ে ইশরাত জাহান সাদিয়া (২২) ও ছেলে সাইফুল্লাহ মুন্সি সাদিক (১৬)।

দগ্ধদের মধ্যে বাচ্চু মিয়ার ৪ শতাংশ, স্ত্রীর ৩০ শতাংশ, মেয়ে সাদিয়ার ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া সাদিকের সামান্য পুড়ে গেছে, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, বরগুনা জেলার বেতাগী উপজেলার শরিসাপুর গ্রামে তাদের বাড়ি। তবে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকেন তারা। বাচ্চু মিয়া ফার্মেসী ব্যবসায়ী। তার বাবা অসুস্থ। তাই ৪ বছর পর স্ব-পরিবারে কেরানীগঞ্জ জিনজিরা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তারা।

প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বৃদ্ধ, শিশুসহ অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে প্রায় আট শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা