ছবি: সংগৃহীত
জাতীয়

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিএসএমইউ’র বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, দিনদিন তারা শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চাইলে তিনি এখন বাসায় যেতে পারেন। তবে আমরা সার্বিক পর্যবেক্ষণের জন্য আরও দুই-একদিন তাকে হাসপাতালে থাকার কথা বলেছি। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা যায়।

ডা. আতিকুর রহমান আরও বলেন, আমরা মনে করি এ অবস্থায় ওনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তিনি যে কর্মমুখী মানুষ, হাসপাতাল থেকে বের হয়ে গেলেই আবার নানা কাজে ব্যস্ত হয়ে যাবেন। আবার এ মুহূর্তে বাসায় চলে গেলে শারীরিক পরীক্ষার জন্য পুনরায় আসতে হবে, তাই বলেছি কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য।

ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন, বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে সেতুমন্ত্রী বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউ’তে ভর্তি হয়েছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা