জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী
জাতীয়

নারীদের এগিয়ে নিতে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: দেশে বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যরা কাজ করছেন। পাশাপাশি নারী সমাজ এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি)‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালা’য় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরী স্বাস্থ্য সুরক্ষা, বাল্যনবিয়ে রোধ, নারীর সার্বিক সুরক্ষা নিশ্চিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে বাল্যবিয়ে প্রতিরোধে যথাযথ আইন ও এর প্রয়োগ আছে। সরকার উপবৃত্তির ব্যবস্থা করেছে, যার মাধ্যমে পরিবার ও অভিভাবকদের নারী শিক্ষার প্রতি উৎসাহিত করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার বিস্তার ঘটেছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গাটি প্রধানমন্ত্রী সুসংহত করেছেন। ঘরে-বাইরে নারীরা আজ প্রতিষ্ঠিত। বর্তমান যুগে মেয়েরা আর বোঝা নয়, তারা আমাদের সম্পদ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে আইনি কাঠামোর পাশাপাশি দরকার সামাজিক সচেতনতা। এই সচেতনতা তৈরির জন্য এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ। অভিভাবকদের পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি। কেননা, নারীরা আজ যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষতার সঙ্গে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। কোভিডকালীন নারীদের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা কাটিয়ে নারীদের এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খাঁনের সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা