ছবি: সংগৃহীত
জাতীয়

কাফরুলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাফরুল থানাধীন জাহাঙ্গীর গেইট ও মহাখালী ফ্লাইওভার ব্রিজের মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় মো. নাঈম (২৭) নামে যুবক নিহত হয়েছেন।

মেহেদী নামে তার বন্ধু আহত হয়েছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) দিবাগত-রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর অবস্থায় নাঈমকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে, রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

নিহতের ভগ্নিপতি মো. আতাউর বলেন, নাঈম তার বন্ধুদের সাথে পুরান ঢাকায় বিরয়ানী খেয়ে দুই বন্ধু মোটরসাইকেল যোগে দক্ষিণখান বাসায় ফেরার পথে ট্রাকের সাথে সংঘর্ষে নাঈম নিহত হয়েছে। মোটরসাইকেল চালক তার বন্ধু মেহেদী আহত হয়েছেন।

দক্ষিণখান পশ্চিম মোল্লার টেক আবু তাহেরের ছেলে নাঈম। তিনি একটি পাথর আমদানিকারক কোম্পানিতে চাকরি করতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা