ছবি: সংগৃহীত
জাতীয়

মুরাদের ১৭ ভিডিও সরিয়েছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক: সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্যের ২৭২টি অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ১৭টি ভিডিয়ো মুছে ফেলা হয়েছে। ফেসবুক সরিয়ে ফেলেছে ১৫টি ভিডিয়ো আর গুগল মুছেছে দুটি।

বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা ই রাকিব বুধবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর কাজ শুরু করে বিটিআরসি।

এছাড়া এমন বক্তব্য ছড়ানো আরও ২০০টি সাইট চিহ্নিত করেছে ফেসবুক। যা তারা নিজেরাই বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।

বিষয়গুলো অনেকটা টেকনিক্যাল হওয়ায় এসব প্রতিষ্ঠান ভিডিও ও অডিও সরাতে সবকিছু যাচাই-বাছাই করছে বলেও জানান এই আইনজীবী।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এগুলো সরাতে নির্দেশ দিয়েছিলেন। তারই আলোকে মুরাদের ‘অশ্লীল’ অডিয়ো-ভিডিয়ো সরানো অগ্রগতির জানানো হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা