জাতীয়

সেন্ট মার্টিনে আটকা বিপুল সংখ্যক পর্যটক

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে ৩নং সতর্ক সংকেত থাকায় সেন্ট মার্টিনে আজ রবিবার ও সোমবার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। আর এতে সহস্রাধিক পর্যটক অন্য কোথায়ও যেতে না পেরে আটকা পরে আছে সেন্ট মার্টিনে।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

জানা গেছে, প্রতিদিন ৮টি জাহাজে করে ৪ হাজারেরও অধিক পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে যায়। জাহাজগুলোর মধ্যে ৬টি টেকনাফ-সেন্ট মার্টিন, ১টি কক্সবাজার-সেন্ট মার্টিন এবং আরেকটি চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে যাতায়াত করে।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, 'আবহাওয়া খারাপ এবং সমুদ্রবন্দরে ৩নং সতর্ক সংকেত থাকায় সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার থেকে আগামীকাল সোমবার পর্যন্ত জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বে না। আবাহাওয়া পরিস্থিতি যতদিন ভালো হচ্ছে না ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

টেকনাফ সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ বলেন, 'সেন্ট মার্টিন দ্বীপে ১৫৪টি আবাসিক হোটেল রয়েছে। এতে বর্তমানে সহস্রাধিক পর্যটক রয়েছে। যারা ফিরে যেতে পারেনি। কারণ সেন্ট মার্টিন থেকে জাহাজ ছাড়ার পরে উপজেলা প্রশাসন থেকে জাহাজ বন্ধের ঘোষণা আসে। এতে পর্যটকদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে থাকতে হবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, '৩নং সতর্ক সংকেতটি কেটে যেতে দুয়েকদিন সময় লাগবে। এরপর আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। ঘূর্ণিঝড় কেন্দ্রে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পযন্ত বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা