জাতীয়

ছাত্র আন্দোলনে হয়রানি হলে রাজপথে জবাব

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সারাদেশে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করতে হবে। ছাত্র আন্দোলনে কাউকে হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয়, মামলা দেওয়া হয়, তবে তার জবাব আমরা রাজপথে এসে দেব।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত নিরাপদ সড়ক, শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।

সাবেক এ ডাকসু ভিপি বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমে এসেছে। কিন্তু আওয়ামী সরকার কি কমিয়েছে? এরা চোরের দল, চাটার দল। একবার চুরি করতে পারলে, একবার দাম বাড়ালে, সেখান থেকে আর সরে আসে না।

তিনি বলেন, সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী করেছিল মাত্র ৯ দিনের ব্যবধানে। মধ্যরাতে কোর্ট বসিয়ে সাংবাদিককে সাজা দিতে পারেন। সেই নির্যাতনকারী ডিসিকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। আর জনগণের জন্য আইন করতে পারবেন না। মশকরা করেন জনগণের সঙ্গে? আপনাদের দাঁত কেলানি অনেক দেখেছে জনগণ, এবার কিন্তু দাঁত তুলে ফেলবে।

আওয়ামী লীগ সরকার কিছু উন্মাদকে মন্ত্রণালয় ও সংসদে জায়গা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী বলে শেখ হাসিনা বললে নাকি তিনি আগুনে ঝাঁপ দেবেন। তিনি কি সুস্থ মস্তিষ্কের, আপনাদের কাছে কী মনে হয়? ৩০০ এমপি আছেন, তাদের কজনকে জাতীয়ভাবে মানুষ চেনে?

তিনি বলেন, রামপুরায় এক ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে আগুন দিয়েছে। কারা করেছে সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসতে পারে। কিন্তু সেটি করার আগেই সরকার বিরোধীদলের ওপর দায় চাপিয়ে দেয়, ছাত্রদের ওপর দায় চাপিয়ে দেয়।

আওয়ামী লীগ অসুস্থ রাজনীতিকে প্রমোট করছে মন্তব্য করে নূর বলেন, ইউপি নির্বাচনে কী ধরনের সহিংসতা হয়েছে, তা জনগণ দেখেছে। ইউপি নির্বাচনে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে এবং হাজারো মানুষ আহত হয়েছে। তারপর নির্লজ্জ-বেহায়া নির্বাচন কমিশনার বলছেন সহিংসতাবিহীন নির্বাচনের গ্যারান্টি কমিশন দিতে পারবে না।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুখ হোসেন, শাকিল উজ্জজামান, সাদ্দাম হোসেন, আবু হানিফ, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাহ প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা