ছবি: সংগৃহীত
জাতীয়

শাহজালালে উড়োজাহাজে বোমা পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক: বোমা থাকার সন্দেহে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা উড়োজাহাজে বোমা পাওয়া যায়নি। বুধবার (১ ডিসেম্বর) দিনগত গভীর রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে তল্লাশি চালায় বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, আকাশে থাকা অবস্থায় ওই উড়োজাহাজ শাহজালালে জরুরি অবতরণের বার্তা দেয়। এরপরই ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলো সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। রাত নয়টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। এরপরই ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দরে পৌঁছে। অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টিমও প্রস্তুত থাকে। উড়োজাহাজে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালায়।

তল্লাশি শেষে ইউনিটের এক কর্মকর্তা বিমানবন্দরের নির্বাহী পরিচালককে মোখিকভাবে ‘রিপোর্ট’ করেন। তিনি বলেন, এখানে বোমা জাতীয় কোনও কিছু পাওয়া যায়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা