জাতীয়

মারা গেল ভবন থেকে ফেলে দেয়া সেই নবজাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিটে নাভানা ভবন থেকে ফেলে দেয়া নবজাতক কন্যাটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় নবজাতকটি মারা যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, নবজাতকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত রাত আনুমানিক সাড়ে এগারোটায় দিকে রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিটে নাভানা ভবন থেকে নবজাতককে ফেলে দেয়া।

উদ্ধারকারী শিক্ষার্থী অপূর্ব রবি দাস জানান, তারা কয়েক বন্ধু হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে বসে মোবাইলে গেইমস খেলতে ছিলেন। হঠাৎ একটি শব্দ পান। তখন তারা সামনে এগিয়ে যান। একটি ১০ তলা ভবনের সামনের দিকে ১ তলা বরাবর টিনের একটি সেট রয়েছে। সেখানে কোনো একটি তলা থেকে টিনসেটের উপর পড়ে। এরপর আবার সেখান থেকে নবজাতকটি ওই টিনসেটের নিচে পড়ে রয়েছেন। তারা দেখতে পায় নবজাতক (কন্যা)। এর মধ্যে শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। তবে নবজাতকের কোনো অভিভাবক না আসায় স্থানীয়দের পরামর্শে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখানে থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা