ছবি: সংগৃহীত
জাতীয়

আইন করতে তাড়াহুড়ো ঠিক হবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন প্রণয়ন করতে গিয়ে তাড়াহুড়ো করা সঠিক হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি রাজধানীর গুলশানে তার কার্যালয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য বলেন।

এর আগে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ‘খসড়া নির্বাচন কমিশন নিয়োগ আইন’ এর কপি আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের পরামর্শ দিলে আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এ আইন প্রণয়ন করা সঠিক হবে না।

মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন বসবে, ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে। তাই এই স্বল্প সময়ে ইসি গঠন আইন প্রণয়ন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইসি গঠনের জন্য যে সার্চ কমিটি করার নিয়ম চালু আছে তা আইন না হলেও আইনের কাছাকাছি। কারণ এ সার্চ কমিটি রাষ্ট্রপতি গঠন করে থাকেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ, অধ্যাপক রুবাইয়াৎ ফেরদৌস, দিলিপ কুমার সরকার প্রমুখ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা