জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ও কুড়িলে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সাকলাইন।

মৃতরা হচ্ছেন, মনির হোসেন (৫৩) ও নির্মাণ শ্রমিক ইব্রাহিম গাজী (৪০), মনির হোসেন (৫৩) একজন চাকরিজীবী। তিনি পিরোজপুর জেলার মাঠ বাড়িয়া উপজেলা উপজেলা সানেরটকি কাটা গ্রামের মৃত আশরাফ আলী ও জরিনা বেগমের ছেলে। বর্তমানে উত্তরা আজমপুর কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা গছে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর ফরিদ মার্কেটের সামনে রেললাইন পার হওয়ার সময়ে ঢাকা কমলাপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান মনির হোসেন। তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। মনির হোসেন সকালে তার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

অপরদিকে, বুধবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকার ওভারব্রিজের নিচে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়া সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইব্রাহিম। মৃতের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সাথে কথা বলে তার পরিচয় জানা যায়, তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের মুসা গাজীর ছেলে। তবে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা