ফাইল ফটো
জাতীয়

সায়েদাবাদে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

সায়েদাবাদ জনপথ মোড়ে বিস্ফোরণের আগুনের ঘটনায় দগ্ধ মো. কবির দেওয়ান (৩৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বুধবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় মারা গেছেন।

মঙ্গলবার ভোরে মারা যায় মো. রিপন জমাদার (৪০), সকালে মারা যায় মো. কালাম (৫০) ও রাতে মারা যায় মো. শফিক (৫০), রোববার বিকেলে মারা যায় বিশ্ব নাথ দত্ত।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, কবিরের শরীরে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অপর একজন রবিন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডারে রং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা