ছবি: সংগৃহীত
জাতীয়

করোনার ক্ষতি কাটাতে সম্মিলিত প্রয়াস চান রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: করোনার ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল।

এ সময় আবদুল হামিদ বর্তমান সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়ন, বিশেষ করে হাওর এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরেন।
তিনি এ উন্নয়নের সুফল যাতে জনগণ ভোগ করতে পারে, সে জন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছিল। দেশের প্রতিটি খাতের সংস্কারের পাশাপাশি উন্নয়নে নবদিগন্ত সূচনা করেছিলেন বঙ্গবন্ধু।

হামিদ বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ৭৫ এর ১৫ই আগস্ট নৃসংশ হত্যাকাণ্ড না ঘটলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারতো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা