ছবি: সংগৃহীত
জাতীয়

গণপ্রকৌশল দিবস আজ

সাননিউজ ডেস্ক: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস আজ। সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ‘আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ বাস্তবায়নে অধিকতর মনোযোগী হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আইডিইবি।

আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে রাজধানীতে শনিবার (৭ নভেম্বর) আইডিইবি ভবনে সংবাদ সম্মেলনে এ প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়।

আইডিইবির সভাপতি একেএমএ হামিদ জানান, ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলায় উদযাপিত হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান জানান ৮ নভেম্বর কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকাল ১১টায় আইডিইবি ভবনে এবং সকল জেলায় র‌্যালিপূর্ব সমাবেশ, আলোচনা এবং ঢাকাসহ সকল জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, ৯-১৪ নভেম্বর প্রতিপাদ্যের আলোকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সেমিনার, আলোচনা এবং নবীন প্রবীণ সদস্য প্রকৌশলীদের সমাবেশ এবং ১৫ নভেম্বর ঢাকায় আইডিইবি ভবনে ‘সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা’ বিষয়ক আলোচনা ও সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠান হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা