ফাইল ফটো
জাতীয়

ঢামেকে রোগী উধাও, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত এক রোগীকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোগীর স্বজনরা রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে রোগী মাইনুউদ্দিনকে (২৮) পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তার বাবা রবিউল হক ও ভাই মো. জামাল।

তারা জানান, গত ২৩ অক্টোবর দুপুরে অসুস্থতার কারণে মাইনুউদ্দিনকে ফেনী সদর উপজেলার মটরী ইউনিয়নের লক্ষিপুর গ্রাম থেকে ঢামেক হাসপাতাল আনা হয়। তার শারীরিক অবস্থা খুবই দুর্বল, পা ফুলে গেছে। তাকে ঢামেকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওর্য়াডে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।

মো. জামাল জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে এক চিকিৎসক (কথিত ডা. আশিক) রোগীর কাছে আসেন। এসময় ওই চিকিৎসক রোগীকে নিয়ে দশ তলায় যেতে বলেন। তিনি বলেন, সেখানে তার পরীক্ষা-নিরিক্ষা করা হবে এবং বড় ডাক্তার তাকে দেখবে। ওই চিকিৎসকের সঙ্গে তারা রোগীকে নিয়ে দশতলায় যান। সেখানে তাকে একটি কক্ষে নিয়ে বসান ওই চিকিৎসক। তখন রোগীর ভাই চিকিৎসককে বলেন, সকাল আটটা বেজে গেছে, তার খাবারের সময় হয়ে গেছে, তার জন্য খাবার আনতে হবে। এসময় ওই চিকিৎসক তাকে বলেন, যান খাবার নিয়ে আসেন।

জামাল আরও জানান, খাবার নিয়ে ফিরে এসে সেখানে রোগীকে পাননি তিনি। ওই চিকিৎসক তাকে জানান, রোগীকে আরেক চিকিৎসক সাততলায় নিয়ে গেছেন। আপনি ২ ঘণ্টা পরে আসেন, তাকে আবার এখানে নিয়ে আসবে। এরপর থেকে আর রোগীকে পাওয়া যায়নি।

তিনি বলেন, বারবার রোগীর খোঁজ নিতে গেলে চিকিৎসকরা বিরক্ত হয়ে বলেন- আপনার রোগী কোথায় গেছে আমরা কিভাবে বলবো। এভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। কিন্তু রোগীর কোনও সন্ধান পাইনি। পরে বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড মাস্টার রিয়াজ এবং সেখানে কর্মরত আনসারসহ সকলকে জানাই। তাদের পরামর্শে হাসপাতালের পুলিশ ফাঁড়িকে জানিয়েছি।

তিনি জানান, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হককে বিষয়টি জানানো হয়েছে। তিনি রোগীর স্বজনদের শাহবাগ থানায় পাঠান। শাহবাগ থানা রোগীর স্বজনদের অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। যার নম্বর ১৮৬৪। রাত নয়টায় পর্যন্ত রোগীকে পাওয়া যায়নি।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ওই রোগীর স্বজনরা আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা এ নিয়ে কাজ করছি। এর সঙ্গে কারা জড়িত রয়েছে, তাও দেখা হচ্ছে। আমাদের লোক এ বিষয়ে কাজ করছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা