জাতীয়

জাতিসংঘ সব মানুষের জন্য সর্বজনীন নয়

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ পৃথিবীর সব মানুষের জন্য সর্বজনীন নয়, এটা পৃথিবীর গুটি কয়েক ক্ষমতাধর রাষ্ট্রের মুখপাত্র।

রোববার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল মিলনায়তনে ঢাকাবাসী সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘকে সর্বজনীন হয়ে উঠতে হবে। গুটি কয়েক দেশের মুখপাত্র হওয়া উচিত নয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪৫ সালে ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে ৫১টি দেশ সদস্যভুক্ত হয়। এখন বর্তমানে সদস্যরাষ্ট্র রয়েছে ১৯৩টি দেশ। বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

জাতিসংঘের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, 'জাতিসংঘের কারণে দেশে দেশে সংঘাত কমিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এই সংস্থা সৃষ্টির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর হার অনেক কমেছে। তবে এটাও সত্য অনেক আশা জাতিসংঘ পূরণ করতে পারেনি। সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ভূমিকা রাখছে। রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়া ও চীন সদয় হলে এই অবস্থার পরিবর্তন হবে।

আগামী দিনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতিসংঘে নেতৃত্ব দেবে জানিয়ে আব্দুল মোমেন বলেন, শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশ জাতিসংঘের জন্য একটি আদর্শ দেশ। আগামী দিনে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় বিশ্বে নেতৃত্ব দেবে। জাতিসংঘে আমাদের কার্যক্রম বাড়াতে হবে। আশা করি, পরবর্তী সেক্রেটারি জেনারেল হবে বাংলাদেশ। এর জন্য দেশের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। আমাদের দেশ ২০২৬ সালে জাতিসংঘের সভাপতির জন্য প্রার্থী হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ কামরুল ইসলাম, ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আব্দুল আখলাকুর রহমান, মনেশ্বর পঞ্চায়েত সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক লুঙ্কর আহসান বাবু প্রমুখ। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিবের বাণী পড়ে শোনানো হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা