জাতীয়

সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জনগণের শত্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঈর্ষনীয় সাফল্যের অগ্রগতি ব্যহত করার জন্যই আজকে স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সাম্প্রদায়িক হানাহানি বাধাতে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শনিবার (২৩ অক্টোবর) ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পবিত্র কুরআন ও হাদিসের বাণী উদ্বৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইসলাম ফেতনা- ফাসাদ সৃষ্টি করাকে হত্যার চেয়ে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করেছে।

প্রতিমন্ত্রী বলেন, নবীজী (সা.) অন্য ধর্মের অনুসারীদের প্রতি কিরূপ আচরণ করে ছিলেন তা মুসলমানদের ভালোভাবে জানতে হবে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মদিনা সনদ, মক্কা বিজয় ও প্রতিবশীর প্রতি করণীয় বিষয় ইত্যাদির কথা উল্লেখ করেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে যার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টায় লিপ্ত ছিলো, হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি ঘরে হামলা চালিয়েছে, ইতোমধ্যে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধীদেরকে কঠিন ও দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হতে হবে।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী, ইসলামপুর পৌরসভার মেয়র আবদুল কাদের শেখ, গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. আবদুল হান্নান, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা