জাতীয়

প্রশাসনের ব্যর্থতায় সংখ্যালঘুদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলার দায়ভার প্রশাসনের উপর চাপিয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তার অভিমত, সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট অবহেলা ছিল স্থানীয় প্রশাসনের। শিগগিরিই গণতদন্ত কমিশনের পক্ষে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দাখিলের কথাও জানান তিনি।

সংখ্যালঘুদের প্রথম হামলা শুরু হয় কুমিল্লায়। অতঃপর সহিংসতার আগুন ছড়িয়ে পরে দেশের বেশ কয়েকটি স্থানে।

১৮ অক্টোবর নোয়াখালীর ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলবাদ বিরোধী নাগরিক গণতদন্ত কমিশনের চেয়ারম্যান এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। জানালেন তার অভিজ্ঞতা।

আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, সবার একটি অভিযোগ ছিল যে নোয়াখালীর ডেপুটি কমিশনার সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটার সাথে ইনভল্ব ছিল। হিন্দু নেতৃবৃন্দ তাকে ফোন করেছে কিন্তু চার ঘণ্টা তাদের ফোনের জবাবই দেননি।

বিচারপতি মানিকের অভিমত, প্রশাসনের ভেতরে এখন বহুসংখ্যক ধর্মান্ধ। সামনে ভালো সেজে, পেছনে গিয়ে হামলা-হত্যায় উস্কানি দিচ্ছে তারা। এজন্য নতুন করে নোয়াখালীর ঘটনাস্থল পরিদর্শনের বাসনা জানান তিনি।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আমরা সবকিছু তলিয়ে দেখব। প্রমাণ পেলে প্রধানমন্ত্রীর কাছে সেই প্রতিবেদন আমরা পাঠাব। আমরা রিকমেন্ড করবো যে, এই ধরনের ডিসিদের যেন কোন অবস্থায়ই কোন জেলায় দায়িত্ব প্রদান না করা হয়।

বিগত দিনে সাম্প্রদায়িক হামলায় যারা যুক্ত ছিল তাদের সাজা হয়নি। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তৎপর হওয়ার পরামর্শ দেন বিচারপতি মানিক।

বিচারপতি মানিক আরও বলেন, প্রসিকিউশনের পক্ষের আইনজীবীদের কঠোর হতে হবে। যাতে এরা জামিনে বের হয়ে যেতে না পারে। তাছাড়া বিচারের প্রক্রিয়াকেও তরান্বিত করতে হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা