জাতীয়

নেপালকে চুক্তি বাস্তবায়নের তাগাদা 

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রকে বিবিআইএন মোটর ভেহিক্যালস অ্যাগ্রিমেন্ট (এমভিএ) বা মোটরযান চলাচল চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য নেপালকে তাগাদা দিয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে এলে তিনি এ তাগাদা দেন।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে অবাধ যানবাহন চলাচলের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বিবিআইএন নামে পরিচিত। এই চার দেশের মধ্যে বিবিআইএন মোটর ভেহিক্যালস অ্যাগ্রিমেন্ট (এমভিএ) বা মোটরযান চলাচল চুক্তি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ড. মোমেন ঢাকা ও কাঠমান্ডুর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বিবিআইএন মোটরযান চুক্তি দ্রুত বাস্তবায়ন, জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক সুবিধার্থে ব্যবসা -বাণিজ্যে সহযোগিতার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত মিশ্র বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে কানেক্টিভিটি বা যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দিয়ে বাংলাদেশ সরকারকে ভিসা ব্যবস্থা সহজ করতে অনুরোধ করেন। তিনি অগ্রাধিকার বাণিজ্য চুক্তির (পিটিএ) প্রাথমিক সমাপ্তির মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বংশীধর মিশ্র ২০১৯ সালে নেপালের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসেন। তিনি বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ থেকে বিদায় নেবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা