রাজধানীর শাহবাগ আন্দোলনরতরা। ছবি : সংগৃহীত
জাতীয়

বিশিষ্ট নাগরিকদের সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধের ডাক

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৫ জন বিশিষ্ট নাগরিক সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ডাক দিয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন লেখক, অধ্যাপক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় নাগরিকরা।

দ্রুত সময়ের মধ্যে পূজামণ্ডপ, মন্দির ও হিন্দু বসতিতে হামলায় জড়িত ও এসব ঘটনার হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। পাশাপাশি নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতার জন্য দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতাদের মধ্যে মানবাধিকারকর্মী সুলতানা কামাল, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সারোয়ার আলী, সাবেক বিএমএ সভাপতি রশিদ ই মাহবুব, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপিকা মাহ্ফুজা খানম, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ সেলিম জাহান, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ মইনুল ইসলাম, নিজেরা করির সভানেত্রী খুশী কবীর, সাবেক ইউজিসি অধাপক আনোয়ার হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা, অধ্যাপক এ এন রাশেদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য তাজুল ইসলাম, অধ্যাপক সুশান্ত কুমার দাশ, অধ্যাপক বদিউর রহমান, অধ্যাপক কাবেরী গায়েন, বাংলাদেশ শান্তি পরিষদের সাবেক সভাপতি আবুল কাশেম, জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সেলিম, চিকিৎসক ও খেলাঘরের নেতা লেনিন চৌধুরী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আইনজীবী হাসান তারিক চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের স্বারক্ষর করা বিশিষ্ট নাগরিকদের পক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ করলাম যে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারল না। বিভিন্ন পূজামণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, বাড়িঘরে হামলা করে এমন এক ভীতিকর ন্যক্কারজনক পরিবেশ তৈরি করা হলো, যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে কারোর জন্য গ্রহণযোগ্য হতে পারে না।’

১৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে হামলা করে একদল মানুষ। এর জেরে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। পুরো ঘটনাকে গভীর ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করা হয়েছে বিবৃবিতে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা