জাতীয়

ইউএনওরা পাবে কোটি টাকার পাজেরো

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২১-২২ অর্থবছরে দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনওদের জন্য প্রগতির তৈরি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ কেনা হচ্ছে। এ পর্যায়ে ৫০টি জিপ কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আগেও কয়েক দফায় ইউএনওদের জন্য এই জিপ কেনা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) অর্থমন্ত্রী আ হম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যবহারের জন্য প্রতিস্থাপক হিসেবে ৫০টি গাড়ি কিনতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জানা গেছে, প্রগতির তৈরি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপের প্রতিটির দাম ৯০ লাখ ৩১ হাজার টাকা। সরকারি যানবাহন অধিদফতর ২০০৬-২০০৭ অর্থবছর থেকে ইউএনওদের সরকারি ও দাফতরিক কাজে ব্যবহারের জন্য জিপ গাড়ি কিনে বরাদ্দ দিয়ে আসছে। কিন্তু বর্তমানে পুরনো জিপগুলোর আয়ু শেষ হওয়ায় মেরামত করে প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গতিশীলতা ব্যাহত হচ্ছে।

জানা গেছে, প্রতিস্থাপক হিসেবে ৫০টি জিপ গাড়ি উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) কেনা সময়সাপেক্ষ, এজন্য রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে ইউএনওদের জন্য ৫০টি মিৎসুবিসি পাজেরো স্পোর্ট কিউ এক্স জিপ সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে পিপিএ ২০০৬ এর ৬৮ (১) ধারা ও পিপিআর ২০০৮-এর বিধি ৭৬ (২) অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা