মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল
জাতীয়

সাম্প্রদায়িকতা উগ্র জঙ্গিবাদ

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িকতাকে উগ্র জঙ্গিবাদের সঙ্গে তুলনা করেছেন মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।

অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলাগুলো জঙ্গিবাদি হামলা। জঙ্গিবাদি ভাবনা থেকে এ ধরনের হামলা হয়েছে, এখানে কোনও রাজনীতিও ছিলো না, ধর্মও ছিলো না।

শুক্রবার (১৫ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের নিয়মিত আয়োজনে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা তুলে দিয়ে এক ধরনের সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থা, সংস্কৃতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে। আমাদের পরিচয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ২০ বছর তারা এটা করেছে।

তিনি বলেন, দেশে প্রথম সাম্প্রদায়িক হামলাটা হয় ২০০১ সালে। আক্রমণটা হয়েছিলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। আমরা সেসময় ৩৭৫ এর মতো ঘটনা উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্র থেকে আদলতে মামলা করেছিলাম। সেই মামলাগুলোর কিন্তু এখনও কোনও রায় হয়নি।

এই মানবাধিকার কর্মী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমাদের প্রত্যাশা ছিলো, এই মামলাগুলোর বিচার হবে। যারা সাম্প্রদায়িক হামলা করবে তাদের জবাবদিহির সম্মুখীন হতে হবে। কিন্তু সেটা আমরা এখনও পর্যন্ত করতে পারেনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা