জাতীয়

৪০ হাজার বাংলাদেশী শ্রমিক নিবে রোমানিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে থেকে ৪০ হাজার শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া।

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মোমেন জানান, রোমানিয়া সরকারের সঙ্গে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা হয়েছে। তারা বিভিন্ন খাতে ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, এখন কোন কোন ক্ষেত্রে শ্রমিক লাগবে, কোন কোন ক্ষেত্রে আমরা দিতে পারবো সেটা বিবেচনা করা হবে। এখন পর্যন্ত দেশটিতে এক হাজার শ্রমিক পাঠানো হয়েছে বলে জানান তিনি। রোমানিয়া থেকে ৮৬০ বাংলাদেশিকে অবৈধভাবে থাকার জন্য ফেরত পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

ড. মোমেন জানান, বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন না থাকায় সমস্যা হচ্ছে। কেননা শ্রমিক নেওয়ার জন্য বাংলাদেশে মিশন থাকলে সুবিধা হবে। আমরা এখানে মিশন খোলার জন্য অনুরোধ করেছি।

মন্ত্রী বলেন, বলকান যুদ্ধের সময় দুই দেশের মিশন বন্ধ করে দেওয়া হয়। এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিতে মূল সমস্যা হচ্ছে ঢাকায় তাদের কোনো মিশন নাই। দেশটি দিল্লির মিশনকে কাজে লাগাতে চায়। তবে সে মিশনটাও ছোট। এর মধ্যে যারা আবেদন করেছেন, তাদের ওয়ার্ক পারমিট আসেনি। তাই কনস্যুলার সেবা ঢাকা পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখবে। শ্রমিক পাঠানোর বিষয়টি হবে সরকার টু সরকার পর্যায়ে। বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা হবে না।

রোমানিয়ায় কয়েকশ বাংলাদেশি শিক্ষার্থীর স্কলারশিপের ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, তার সফরের সময় দেশটির বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা