ফাইল ফটো
জাতীয়

গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে সাদিয়া (১৮) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে গ্রীন রোডে একটি ভবনের চতুর্থ তলায় ব্যবসায়ী মির্জা আহমার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কথা হয় কলাবাগান থানার এসআই বিপ্লব হোসেন জানান, ৩ বছর ধরে মেয়েটি ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। আজকে বাসার মধ্যে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এমন সংবাদে রাতে শায়িত অবস্থায় সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মৃত মেয়েটি কিশোরগঞ্জ সদর উপজেলার মো. তোফিক মিয়ার সন্তান। তার বাবা কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় থাকে। মা অনেক আগেই মারা গেছে।

এদিকে কাজের মেয়ে সাদিয়ার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে স্থানীয় কিছু লোক ও বিভিন্ন জায়গা থেকে বুয়ারা ওই বাসার সামনে জড়ো হয় এবং তারা ‘সাদিয়াকে হত্যা করা হয়েছে, সে আত্মহত্যা করেনি’ বলে প্রতিবাদ করতে থাকে।

এই ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা জানান, সাদিয়ার মৃত্যু সংবাদ পেয়ে কিছু লোক ওই ব্যবসায়ীর বাসার সামনে জড়ো হয়েছিল। সেটা তেমন কিছুই না। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা