জাতীয়

জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ হবে

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের কারণে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ইউনিডো এবং সিটি অফ ভিয়েনার উদ্যোগে ব্রিজ ফর সিটিস-২০২১ এর অংশ হিসেবে গ্রীন রিকভারি এন্ড ক্লাইমেট এ্যাকশন বিষয়ক মেয়র'স রাউন্ড টেবিল বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, সময়ের চাহিদায় গ্রীন এনার্জি, গ্রীন জব এবং জীববৈচিত্র্যের মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব বাড়াতে হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, গ্রীন ইনিসিয়েটিভ এর অংশ হিসেবে ডিএনসিসির পক্ষ থেকে প্রতিটি শিশুর জন্ম সনদের সাথে একটি করে গাছের চারা শিশুর অক্সিজেন ব্যাংক হিসেবে উপহার দেয়া হয়।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন, বায়ো-ডিগ্রেডেবল পলিথিন ব্যাগ ব্যবহার এবং প্লাস্টিক সার্কুলারিটির মাধ্যমে সার্কুলার ইকনোমি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে এ বিষয়ে ইউনিডো'র কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।

ডিএনসিসি মেয়র জনকল্যাণে পার্ক, খেলার মাঠ ও গণপরিসর নির্মাণ, খাল পুনরুদ্ধারের মাধ্যমে নৌ চলাচলের ব্যবস্থা, কৃষক বাজার স্থাপনের মাধ্যমে কৃষকের শাকসবজি শহরবাসীর মাঝে বিক্রির সুযোগ করে দেয়ার কথাও উল্লেখ করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা