জাতীয়

১৪ অক্টোবর ৩য় ধাপের ইউপি নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ নির্বাচনের ভোট হবে এসএসসি পরীক্ষার পর। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ধাপে হাজারখানেক ইউপিতে ভোট আয়োজন করবে কমিশন। এ নিয়ে আগামী বৃহস্পতিবার কমিশন তার ৮৭তম সভা ডেকেছে। ওইদিন বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে।

জানা যায়, বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে - তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন; অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এর আগে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের দিন জানিয়েছিলেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।

আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার মধ্যে কোনও ভোট আয়োজন করা হবে না।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে যে বিরতি রয়েছে সেখানে অন্তত দুই ধাপের ইউপি ভোট সম্পন্ন করতে চায় কমিশন। এছাড়া এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেসব বিষয়ের আগে বেশি বিরতি রয়েছে সেই সময় হতে পারে বাকি ধাপের ভোট। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বরের শেষার্ধে বাকি ইউপিগুলোর ভোট হতে পারে


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা