নিখোঁজ
জাতীয়

সন্ধান মিললো তুরাগে নিখোঁজ মা-মেয়ের

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গাবতলী সংলগ্ন তুরাগ নদীতে যাত্রীবাহী নৌকাডুবির দুদিন পর নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় তুরাগ নদ থেকে নিখোঁজ মায়ের ও মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

উদ্ধার মরদেহ দুটি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মো. সফিকুলের স্ত্রী রুপায়ন (৩০) ও তাঁর মেয়ে জেসমিনের (২)। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিহত সাতজনের মরদেহ উদ্ধার হলো।

বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় আমিনবাজার কয়লার ঘাটের কাছে শনিবার সকালে ডুবে যায়। ট্রলারে থাকা ১০ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করলেও সাত-আটজন নিখোঁজ ছিলেন।

ঘটনার দিন দুপুরে তিনজন ও বিকালে দুজনের লাশ উদ্ধার করা হয়। দুদিন পর আজ সোমবার আরও একজনের লাশ উদ্ধার করা হলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা