জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হালিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে চারটায় তেজগাঁওয়ের কলমী লতা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন বেগম। তিনি বলেন, কলমি লতা মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক নারী। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

মৃত নারীর ছোট ভাই আশিক খা জানান, শুক্রবার বিকেলে বড় বোন আমার কাছে কিছু টাকা চেয়েছিল। তখন আমি বলি টাকা দিয়ে তুমি কি করবে? সে বলেছিল দরকার আছে। টাকা না দেয়াতে। খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের ভাড়া বাসা থেকে পাশেই মেজ ভাই মুছা খার বাসায় যাবে বলে বের হয়। পরে রাতে তার আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি আজ (শনিবার) ভোরে তেজগাঁও পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা