বাংলাদেশ এয়ারলাইন্স
জাতীয়

সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু 

নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ। উদ্বোধনী ফ্লাইটটি বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২৯মিনিটে বিজি ৫৯২ ফ্লাইটটি সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং আগামী শনিবার (৯ অক্টোবর) থেকে প্রতি শনিবার দুপুর ১টা২৫ মিনিটে বিজি ৫৩৮ ফ্লাইটটি কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দর উদ্দেশে ছেড়ে যাবে।

গত ১৪ জুলাই বাংলাদেশ বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিমানের এ নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত করবে।

এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এ ফ্লাইট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা