বাস
জাতীয়

কাঁচপুর-ঘাটারচর রুটে থাকবে না পুরাতন বাস

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে লক্কর ঝক্কর গণপরিবহনের যন্ত্রণার শেষ নেই। জানালার গ্লাস ভাঙ্গা, নেই বাসের দরজা। উপর দিকে রংচটা থাকলেও বাসের ভিতরের আসনগুলোর অবস্থা করুণ। এরই প্রেক্ষিতে ‘ঢাকা নগর পরিবহন’ নামে নতুন বাস নিয়ে আসছে ঢাকা সিটি কর্পোরেশন।

তাই ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চলবে না কোনো পুরাতন বাস। আগামী ১ ডিসেম্বর শুরু হবে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম। আর ২০১৯ সালের ১ জানুয়ারির আগের বাসগুলো উঠিয়ে নতুন বাস যোগ করা হবে।

সূত্রটি জানায়, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর রুটে প্রায় ২১ কি.মি দৈর্ঘ্যের প্রস্তাবিত এ রুটে ১২০টি নতুন বাস চলাচল করবে। এ প্রস্তাবনায় পরিবহন মালিকসহ সবার সম্মতি রয়েছে। এ রুটে চলাচলকারী পরিবহনের চালক এবং হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে।

সূত্র আরও জানায়, চলতি মাসের (অক্টোবর) ২০ তারিখে এ রুটে চলাচলকারী বাসের ডিজাইন চূড়ান্ত করা হবে। পর্যায়ক্রমে ঢাকা শহরের বাকি গণপরিবহনের শৃঙ্খলাও প্রতিষ্ঠিত হবে। এছাড়া নতুন এ রুটে ৪০টির বেশি যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নিয়েছে কমিটি। পাশাপাশি বাস-বে হবে ১৬টি স্থানে। জায়গা সংকটের কারণে বাস-বের সংখ্যা আর বাড়াতে পারছে না কমিটি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা