জাতীয়

মারা গেছেন দগ্ধ ইয়াসিন 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী ইয়াসিন তালুকদার (৩৫) মারা গেছেন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ ছিলো। এ ঘটনায় দগ্ধ দু’জনেই মারা গেলেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। এর আগে শিক্ষার্থী জিতু হাসান গত শনিবার ভোর রাতে চিকিৎসাধীন আইসিইউ’তে মারা যান।

নিহতের ভগ্নিপতি ফারুক ঢালী জানান, ইয়াসিন তালুকদার জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার দাশারী বাজারের মৃত ইব্রাহিম তালুকদারের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে চতুর্থ ছিলেন ইয়াসিন তালুকদার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ইয়াসিন তালুকদারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা