জাতীয়

জাপানে যাওয়ার কথা ছিল তিন ছাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানীর মিরপুরের তিন কলেজছাত্রীর বাসা থেকে টাকা, স্বর্ণালংকার ও শিক্ষা সনদ নিয়ে ‘পালিয়ে যাওয়া’ সন্ধান মেলেনি এখনো। তবে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে তারা স্বেচ্ছায় ঘর ছেড়েছে। কিন্তু তাদের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় তরিকুল ও তার ভাই রাকিবুল এবং অয়ন নামে তিন জনকে আটকের পর জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে তরিকুল পুলিশকে জানিয়েছে, ঐ তিন ছাত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। তবে কোন চক্রের মাধ্যমে তারা দেশ ছাড়তে চেয়েছিল সেটি জানতে পারেনি পুলিশ। এমনকি তারা দেশ ত্যাগ করতে পেরেছে কি না তাও নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, কলেজ পড়ুয়া ঐ তিন শিক্ষার্থীর খোঁজে পুলিশের সঙ্গে সরকারের একাধিক সংস্থা মাঠে নেমেছে। পল্লবী থানায় ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পরিবারের দেওয়া অভিযোগ শনিবার (২ অক্টোবর) রাতে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেছে পুলিশ।

ওই তিন মেয়ের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে থানা পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) পৃথকভাবে কাজ করছে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল জানিয়েছে, ১২-১৩ দিন আগে নিখোঁজ শিক্ষার্থীদের জাপানে যাওয়ার কথা শুনেছিল সে। কিন্তু কার মাধ্যমে কীভাবে তারা জাপানে যাবেন, সে বিষয়ে কিছু জানাতে পারেনি তরিকুল।

অন্য দু’জনের কাছ থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। তবে থানা পুলিশ ও অন্য কয়েকটি সংস্থা মিলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐ ছাত্রীদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ঐ ছাত্রীরা দেশ ছেড়েছেন, এমন কোনও তথ্য আমরা পাইনি।

নিখোঁজ হওয়া তিন জনের মধ্যে এক জনের মা পল্লবী থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে বলেন, আমি আমার মেয়েসহ তিন জনের সন্ধান চাই। আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছি। তারা এ বিষয়টি দেখভাল করছেন। আমার সন্তান যেন ফিরে আসতে পারে, সে আশায় রয়েছি।

তিনি আরও বলেন, স্থানীয় জিনিয়া, তরিকুল ও রাকিবুল আমার মেয়ে ও তার দুই বান্ধবীকে বিদেশ যাওয়ার প্রলোভন দেখায়। সেই প্রলোভনে পড়েই তারা বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় আমার মেয়ে ৬ লাখ টাকা, মেয়ের এক বান্ধবী তার বাসা থেকে আড়াই ভরি স্বর্ণ ও আরেক বান্ধবী ৭৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আসামি তিন জনের মধ্যে জিনিয়া টিকটকে পরিচিত মুখ, আর তরিকুল ও রাকিবুল আপন দুই ভাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা