খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
জাতীয়

মন্ত্রিত্ব ছাড়তে চাইলেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রীর নিজেরই রাইস মিল রয়েছে, এমন অভিযোগে ক্ষেপে গিয়ে মন্ত্রিত্ব ছাড়তে চাইলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত 'খাদ্য উৎপাদন, আমদানি ও বাজার পরিস্থিতি: প্রেক্ষিত খাদ্য অধিকার' শীর্ষক এক ওয়েবিনারে ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

ওয়েবিনারে মিল মালিকরা কিভাবে চালের বাজারে প্রভাব বিস্তার করছে তার বিস্তারিত তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।

এই অর্থনীতিবিদের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খাদ্য অধিকার বাংলাদেশের এক কর্মী হঠাৎ বলে বসেন, 'মন্ত্রীর নিজেই তো রাইস মিলের মালিক।'

একথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বারবার জানতে চান কে এই মন্তব্য করেছেন।

মন্ত্রী বলেন, 'এই কথাটা বলে গোটা মিটিংটা কলুষিত করা হয়েছে। এই কলঙ্ক নিয়ে আমি মন্ত্রিত্ব চালাতে চাই না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দিব।'

তিনি আরও বলেন, 'আপনারা মনে করলে আমি এখনই চাকরি ছেড়ে দিব। একইসঙ্গে আমার মনে হয় এই অনুষ্ঠানটিও ছেড়ে যাওয়া উচিত।'

ক্ষোভ প্রকাশের কারণ ব্যাখ্যা করে পরে মন্ত্রী জানান, তিনি একজন কৃষক। তার পরিবারও কৃষক পরিবার। তারপরও তাকে বিভিন্ন জায়গায় চাল ব্যবসায়ী হিসেবে প্রশ্ন শুনতে হয়। যে কারণে তিনি বেশ বিরক্ত এবং তার বেশ মন খারাপ হয়।

তিনি বলেন, 'আমার এলাকা নিয়ামতপুরে একটি রাইস মিলও নেই।'

পরবর্তীতে উপস্থাপকের সহায়তায় মন্ত্রীকে নিয়ে মন্তব্যকারী সুবল সরকারকে খুঁজে বের করা হয়। এসময় তিনি মন্ত্রীকে 'রাইসমিলের মালিক' বলায় সরি বলেন। পরে মন্ত্রী তাকে ক্ষমাও করে দেন।

অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। ভার্চুয়াল এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সানোয়ার সাইদ শাহীন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা