জাতীয়

মাত্র ১২ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন একটি দরিদ্র, দুর্নীতিগ্রস্থ ও সন্ত্রাসী রাষ্ট্রকে মাত্র ১২ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মর্যাদাশীল মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, একজন সুযোগ্য সন্তান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন একের পর এক পূরণ করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল, অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্তে পরিণত করেছেন শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে ‘হাসুমণির পাঠশালার’ উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ‘মুকুটমণি শেখ হাসিনা'র ৭৫তম জন্মদিনে’ প্রসূন শ্রদ্ধা- শিল্পকর্ম প্রদর্শনী- গোলটেবিল আলোচনায় উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের ৭৪ ঝড়ো বসন্ত পেরিয়ে আজ ৭৫-এ পা দিলেন শেখ হাসিনা। ছাত্রজীবন থেকে পিতার হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনীতিকে ছায়ার মতো অনুসরণ করেই রাজনীতির দীক্ষা নিয়েছিলেন তিনি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর স্বৈরশাসনে বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছিল। মায়ের সঙ্গে জেলখানায় পিতাকে দেখতে যেতে যেতে এক কঠিন সংগ্রামী ও দৃঢ়চেতা হয়ে উঠেছিলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত দুটি বিপ্লব অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিপ্লব সফল করছেন বঙ্গবন্ধুর কন্যা হাসুমণি তরুণদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা, আদর্শ এবং দর্শনগুলোকে যদি আমরা আমাদের জীবনে ও কর্মে পালন করতে পারি তবেই তার জন্মদিনের শুভেচ্ছা এবং ভালবাসা সঠিক বহিঃপ্রকাশ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর জন্মদিনে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দেশের উন্নয়নে কাজ করার শপথ নিতে হবে।

বাংলাদেশ আওয়ীমী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হাসুমণি পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাসান চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা