জাতীয়

বিমানবন্দরে ২৭ সেপ্টেম্বর পিসিআর পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস শনাক্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৭ সেপ্টম্বর) পরীক্ষামূলকভাবে র‍্যাপিড পিসিআর পরীক্ষা শুরু হবে। সফলভাবে এই পরীক্ষা করা গেলে আগামী দুই-তিন দিনের মধ্যে বিমানবন্দরে যাত্রীদের পিসিআর পরীক্ষা করে পুরোপুরি যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম।

রোববার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আরব আমিরাত শর্ত দিয়েছে বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর পরীক্ষা করতে হবে। বিমান, প্রবাসীকল্যাণ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে একটা ব্যবস্থাপনা আমরা তৈরি করেছি। আজ স্বাস্থ্য অধিদপ্তর পিসিআরের টেস্ট রান দিচ্ছে। সফল হলে এবং নিরাপদ ঘোষণা করলে আমরা এয়ারলাইনসগুলোকে অবহিত করব।

কারণ এয়ারলাইনসগুলোকে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। টিকিট কাটা এবং যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করাতে হবে। এটা হয়ে গেলে আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। আশা করছি ২৮ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হয়ে যাবে। এরই মধ্যে যাত্রা হয়েছে, পরীক্ষামূলকভাবে আমরা ৪৬ জনকে পাঠিয়েছি এবং তারা তাঁদের গ্রহণ করেছে।

বিমানবন্দরে পিসিআর মেশিন বসিয়ে কতজন যাত্রীর পরীক্ষা করা যাবে তা স্বাস্থ্য অধিদপ্তর জানানোর পর এয়ারলাইনসকে সেভাবে নির্দেশনা দেওয়া হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

বাংলাদেশ থেকে এখন যাত্রার ৭২ বা ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করে বিদেশে যাওয়ার সুযোগ আছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ উড্ডয়নের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্টের সনদ চেয়েছে।

বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, এমন কোনো দেশ নেই করোনায় সংক্রমিত হয়নি। বাংলাদেশে করোনা আসার আগেই প্রধানমন্ত্রীর অনুশাসন মানার চেষ্টা করেছি, মানুষও যথেষ্ট সচেতন। এজন্য এখন কোভিডের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে। বিশ্বের অন্যান্য দেশে অনেকে সংক্রমিত হচ্ছে। করোনার মধ্যে বিমানবন্দরে ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করেছেন।

বেবিচক চেয়ারম্যান মফিদুল বলেন, মহামারিতে বাংলাদেশে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, অন্য দেশ তাতে প্রশংসা করেছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আমরা বাস্তবায়ন করেছি। প্রবাসীদের ফেরত পাঠানোর চাপ ছিল, আমরা তা মোকাবিলা করেছি। আমরা বিমানবন্দরে যে ব্যবস্থা নিয়েছি, সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি। এজন্য অন্যান্য এয়ালাইনসও বাংলাদেশে আসতে আগ্রহী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা