স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
জাতীয়

করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা মহামারির মধ্যেও আমাদের জিডিপি ৬- এর ওপরে রয়েছে। আমরা খাদ্য ও প্রোটিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এখন সবজি রপ্তানি করছি।’

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হোটেল রেডিসন ব্লুতে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এখন সংক্রমণ চার শতাংশের মধ্যে রয়েছে। অনেকের কাজ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘গর্ভবতীদের পুষ্টি নিশ্চিত করা সম্ভব হলে সুন্দর আগামী প্রজন্ম পেতে সক্ষম হব। করোনার সময়েও আমরা খাদ্য উৎপাদন অব্যাহত রেখেছি।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এজন্য পানি ও বায়ুদূষণ রোধ করতে হবে। শিল্প-কলকারখানার বর্জ্য পানিতে মিশতে দেওয়া যাবে না। পরিবেশ দূষণ রোধ ইটভাটা বন্ধ করতে হবে।’

বাংলাদেশ পুষ্টি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডিজিটাল এমঅ্যান্ডই পদ্ধতির উদ্বোধন করে বলেন, ‘এমঅ্যান্ডই- এর মাধ্যমে প্রত্যেক মন্ত্রণালয় তাদের পুষ্টি লক্ষ্যমাত্রা হালনাগাদ করবে, অনলাইনের মাধ্যমে সবাই তা দেখতে পাবে। এভাবে আমরা ২০৪১ সালের মধ্যে সবার জন্য পুষ্টি কার্যক্রম তরান্বিত করতে সক্ষম হব।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আমাদের জমি কমলেও ফসলের উৎপাদন বেড়েছে। তবে এখনো সবার জন্য পুষ্টি নিশ্চিত করা করা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা