জাতীয়

বিশ্ব দূতাবাস নামে প্রতারণা

কূটনৈতিক প্রতিবেদক: জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের নামের একটি চক্র প্রতারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটিতে অবস্থিত দূতাবাসটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতারণা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ সম্পর্কে জানান, সোস্যাল মিডিয়া IMO Application ব্যবহার করে জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের নামে "বিশ্ব দূতাবাস" নামক আইডি হতে করোনা সম্পর্কিত অপ্রাসঙ্গিক তথ্য আদান-প্রদানকরত: ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতারকচক্র অনেককে প্রতারিত করেছে মর্মে দূতাবাস অবগত হয়েছে।

জাপানস্থ বাংলাদেশ দূতাবাস যোগাযোগের মাধ্যম হিসাবে সোস্যাল মিডিয়া IMO Application ব্যবহার করে না এবং "বিশ্ব দূতাবাস" নামে কোন আইডি নেই। প্রতারকচক্র দূতাবাসের নাম ব্যবহার করে ভবিষ্যতে নতুন কোন প্রযুক্তি/কৌশল অপব্যবহার করলে সতর্কতা অবলম্বল করাসহ দূতাবাসকে অবগত করা জন্য অনুরোধ করা যাচ্ছে।

এদিকে বুধবার (২১ সেপ্টেম্বর) দূতাবাস জানায়, অতিসম্প্রতি জাপান সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬টি দেশ থেকে আগত যাত্রীদের জাপানে পুনঃপ্রবেশের (Re-entry) ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যা ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে দিবাগত রাত থেকে কার্যকর হয়েছে। হালনাগাদ কোভিড-১৯ প্রতিরোধমূলক নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ থেকে জাপানে প্রত্যাবর্তনকারীদের নীতিগতভাবে 'Special Exceptional Circumstances'–এর আওতায় পুনঃপ্রবেশ করতে দেয়া হবে।

এক্ষেত্রে উল্লেখ্য যে, যাদের পুনঃপ্রবেশের মেয়াদ আছে তারা সরাসরি জাপানে পুনঃপ্রবেশ করতে পারবেন। তবে পুনঃপ্রবেশের মেয়াদোর্ত্তীণ হয়ে গেলে ঢাকাস্থ জাপান দূতাবাসের সাথে যোগাযোগ করা যেতে পারে।
এছাড়া, নতুন নীতিমালায় জাপানে প্রবেশের পর সরকার নির্ধারিত স্থানে সংগনিরোধের জন্য বাধ্যতামূলক অবস্থানের সময়কাল ৬ (ছয়) দিন থেকে হ্রাস করে ৩ (তিন) দিন নির্ধারণ করা হয়েছে। তৃতীয় দিনে সম্পাদিত পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলে ১৪-দিনের সংগনিরোধের অবশিষ্ট সময়কালে নিজ বাসস্থানে অথবা সরকার নির্ধারিত স্থানে অবস্থান করতে পারবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা