নাইমুল আবরার রাহাত। ফাইল ফটো
জাতীয়

আবরারের মৃত্যু: ক্ষতিপূরণ ১শ কোটি কেন নয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রে‌সি‌ডে‌ন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড ক‌লে‌জের ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে স্কুল কর্তৃপক্ষ ও আবরারের পরিবারকে ১শ কোটি টাকা কেন দেওয়া হবে না, হাইকোর্ট তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই রুল জারি করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার রুল। আইনজীবী এসএম আব্দুর রউফ আদালতে রিটের পক্ষে ছিলেন।

আবরারের মৃত্যুর ঘটনায় গত জুলাইয়ে ১শ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিটটি করা হয়। ক‌লে‌জের অধ্যক্ষ ব্রিগেডিয়ার কাজী শামীম ফরহাদ এবং আবরারের বাবা রিটটি আবেদন করেন। রিটে কলেজের জন্য ৫০ কোটি এবং আবরারের পরিবারের জন্য ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

আদালতে আইনজীবী এসএম আব্দুর রউফ বলেন, আবরারের মৃত্যুতে কলেজের সুনাম নষ্ট হয়েছে। কারণ কলেজ কর্তৃপক্ষ প্রথম আলোর সঙ্গে অনুষ্ঠানের যে চুক্তি করে তাতে কার কী দায়-দায়িত্ব তা উল্লেখ রয়েছে।

২০১৯ সালের ১ ন‌ভেম্বর ওই অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে আবরারের মৃত্যু হয়। আবরার রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাননিউ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা