জাতীয়

রাজধানীতে দুই প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে দুটি সমবায় সমিতি চালু করে প্রতারণার অভিযোগে মো. মোহর আলী মোহন ও মোছা সোমা আক্তার (২৮) নামে দু’জনকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে ব্যাংক চেকের পাতা ৮টি, ১০০ টাকার স্ট্যাম্প পেপার ৩টি, একটি ডেবিট কার্ডসহ ৩টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে আটককৃতরা জানায়, দীর্ঘ দিন ধরে তারা পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় যুব সমাজ একতা বহুমুখী সমবায় সমিতি ও ঢাকাস্থ শরীয়তপুর শ্রমজীবী সমবায় সমিতি লি. নামে পৃথক দুটি মাল্টিপারপাস সমিতি খুলে বিভিন্ন লোকজনের নিকট ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে।

ক্ষুদ্র ঋণ দিয়ে তারা পরিকল্পিতভাবে ঋণ গ্রহীতাদের থেকে ব্যাংক চেকসহ ব্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়। পরে ঋণের টাকা পরিশোধের পরেও ব্যাংক চেক ও স্ট্যাম্পে নিজেদের মতো টাকার পরিমাণ লিখে ঋণ গ্রহীতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে তা আত্মসাৎ করত।

যেসব ঋণ গ্রহীতারা বাড়তি টাকা দিতে অস্বীকার করত তাদের নামে ভুয়া জিডিসহ বিভিন্ন মামলার ভয় দেখাত। এছাড়াও প্রতারকরা দীর্ঘদিন ধরে এ ধরনের কাজের মাধ্যমে মানুষের কাছ থেকে বিপুল টাকা আত্মসাৎ করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা