জাতীয়

টিকা না পাওয়ায় প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাইজার-মডার্নার টিকার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন প্রবাসীরা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে টিকার দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় প্রবাসীরা হাসপাতালের সামনের সড়কও অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।

বিক্ষোভরত প্রবাসীরা জানান, টিকার এসএমএস পাওয়ার পর তারা সেখানে টিকা নিতে আসেন। কিন্তু সেখানে ফাইজার কিংবা মডার্নার টিকা না থাকায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। এই টিকা নিলে সৌদি আরবে প্রবেশ করা যাবে না। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা কী করবো? আমরা অনেক টাকা খরচ করে টিকার জন্য গ্রাম থেকে এসেছি।

তারা টিকা কবে পাবেন- সে বিষয়ে কথা বলতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে পাঁচ জন ও পুলিশ কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেন। এরপরও প্রবাসীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান প্রবাসীদের জানান, এই মুহূর্তে তাদের কাছে ফাইজার ও মডার্নার টিকা নেই। তাই এখন সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

টিকার সরবরাহ না থাকলে আমরা আপনাদের কীভাবে দেবো- প্রবাসীদের পাল্টা এমন প্রশ্ন করে তিনি বলেন, আপনারা কেউ সিনোফার্মের টিকা নিলে এখনই দিতে পারবো। আমাদের কাছে শুধু দ্বিতীয় ডোজের জন্য মডার্নার টিকা আছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা