জাতীয়

সামাজিক আন্দোলনে আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সুস্থতার জন্য সামাজিক আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১ এলাকায় ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সুস্থতার জন্য সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন,মসজিদের ইমাম বা খতিবগণ শুক্রবারের জুম্মার নামাজের খুতবায় এবং পাঁচ ওয়াক্ত নামাজের সুবিধাজনক সময়ে মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই এডিস মশা এবং ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের মাধ্যমে এডিস মশা এবং ডেঙ্গুকে মোকাবেলা করতে হবে।

মেয়র বলেন, লজ্জা পরিহার করে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস-আদালত কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাই "তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন"।

ডিএনসিসি মেয়র বলেন, "মাস্ক আমার, সুরক্ষা সবার" তাই বিদ্যমান করোনা পরিস্থিতিতে প্রত্যেককে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ এর মুহতামিম মাওলানা বাহাউদ্দিন যাকারিয়ার সভাপতিত্বে বৃহত্তর মিরপুরের ৭টি থানার প্রায় ১ হাজার ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য আগা খাঁন মিন্টু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা