জাতীয়

২ কোটি মানুষের বাস্তুচ্যুতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১৭ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার পাশাপাশি ২ কোটি মানুষ বাস্তুচ্যুৎ হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট মানবাধিকার পরিষদের ৪৮তম অধিবেশনে এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, মালদ্বীপের স্থলভাগের ৮০ শতাংশের বেশি এলাকার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক মিটারেরও কম উচ্চতায় রয়েছে। ইতোমধ্যে দেশটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ দক্ষিণপূর্ব এশিয়ার বেশিরভাগ এলাকায় ২০৫০ সালের মধ্যে দৈনিক উচ্চ জোয়ারের কারণে বন্যা দেখা দিতে পারে; যে এলাকায় বর্তমানে ৪ কোটি ৮০ লোখের বেশি মানুষ বসবাস করছেন। এছাড়া প্রত্যেক বছর গড়ে ৭ কোটি ৯০ লাখের মতো মানুষের বাড়িতে বন্যা প্রভাব ফেলতে পারে।

পরিবেশগত দুর্যোগের কারণে বাস্ত্যুুচুত হওয়ার ঘটনা দক্ষিণ এশিয়ায় গুরুতর এক সমস্যা। এই অঞ্চলের অভ্যন্তরীণ বাস্ত্যুচুত পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ২০১৯ সালে বাংলাদেশ, চীন, ভারত এবং ফিলিপাইন এই অঞ্চলের সব দেশের তুলনায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বেশি বাস্ত্যুচুতির ঘটনা ঘটেছে; যা বিশ্বের মোট ৭০ শতাংশের সমান।

গত মাসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা