জাতীয়

গাবতলীতে দখল হওয়া ২০ বিঘা জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী সংলগ্ন দীপনগর বেড়িবাঁধ এলাকায় দখল হওয়া ২০ বিঘা সরকারি জমি উদ্ধারের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাবতলী সংলগ্ন দীপনগর বেড়িবাঁধ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা শেষে মেয়র এ তথ্য জানান।

ডিএনসিসির মেয়র বলেন, দখল হওয়া জায়গা ঘিরে ডিএনসিসির সীমানা দেয়াল করার মাধ্যমে প্রায় ২০ বিঘা জায়গা দখলমুক্ত হয়েছে। এখানে সরকারের ১৭৩ একর জমি রয়েছে। তার মধ্যে ১৭০ একর দখল হয়ে গেছে। এর মধ্যে ৫২ একর জমি ঢাকা ওয়াসা অধিগ্রহণ করে তিন গুন টাকা দিয়েছে। আবার পুরোটা দখল হয়ে গেছে। আমরা খুব শিগগিরই পুরো জায়গা দখলমুক্ত করব।

উদ্ধার হওয়া জায়গায় হাতিরঝিলের মতো আরেকটি দৃষ্টিনন্দন লেক করার পরিকল্পনার কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, দখল হওয়া জায়গার মধ্যে ক খ ঘ ঙ ও চ পাঁচটি খাল আমরা উদ্ধার করে নান্দনিক লেক করব। এই জলাধারের চারপাশে হাঁটার পথ থাকবে, নগরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে।

জায়গা দখলমুক্ত করতে অবৈধ দখলদারদের কোনো বৈধ মেসেজ দেওয়া হবে না জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, যারা অবৈধভাবে জায়গা দখল করেছে, তাদের কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না। আমরা সীমানা প্রাচীর তুলে তাদের চলাচলের পথ বন্ধ করে দেব। প্রয়াত মেয়র আনিসুল হক এই জায়গা উদ্ধারের জন্য টিনের বেড়া দিয়েছিলেন। দখলদারেরা তা ভেঙে ফেলেছেন।

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, সরকারি জায়গায় ক্ষমতার দাপট দেখিয়ে বিজিবি মার্কেট নাম দিয়ে ব্যবসা করবেন, ইট বালুর ব্যবসা করবেন, আমরা রাজস্ব পাব না, এটা হবে না। আমরা আগামী তিন চার মাসের ভেতরে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা