জাতীয়

বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আওয়াল (৬৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় মৎস্য ভবন সংলগ্ন গণপূর্ত ভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আউয়াল কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার চর কামালপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর আচার আলা ঘাট এলাকায় থাকতেন।

আল হাসিব নামের এক পথচারী তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তারপর চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, প্রেসক্লাবগামী যাত্রীবাহী বাস মিড লাইন পরিবহন রিকশাটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে মেডিকেল নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় আরো এক মোটরসাইকেল চালক ও দুই আরোহী আহত হয়েছে।

এছাড়া, মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের ভাতিজা বাবু মিয়া। তিনি বলেন এলাকা থেকে মোবাইলে খবর পাই কাকা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

এ ঘটনায় যাত্রীবাহী বাসটিকে শাহবাগ থানা পুলিশ জব্দ করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা