জাতীয়

সেনাপ্রধান যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সরকারি এ সফরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিতব্য ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ্স কনফারেন্স-আইপেক ২০২১’-এ যোগদান দেবেন তিনি। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর আইপেক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭ দেশের জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন। এ বছরের আইপেক এ ভবিষ্যৎ অপারেশনাল এনভায়রন্টের ওপর আলোচনা হবে। জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা