সাননিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে শুরু হতে যাচ্ছে ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন। এতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য ভিডিওতে ধারণ করে এবং সেটি প্রধানমন্ত্রীকে পাঠিয়ে এই প্রচার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।
আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়কারী তন্ময় আহমেদ বলেন, দলের এসব কর্মসূচির পাশাপশি প্রধানমন্ত্রীর জন্মদিন এবং বাংলাদেশের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এএলবিডি ওয়েব টিম ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইনের আয়োজন করছে।
তন্ময় বলেন, এএলবিডি ওয়েব টিমের নির্ধারিত বিন্যাস অনুযায়ী নিজের বর্ণিত ভিডিও প্রেরকের নাম, জেলা এবং সংগঠনের নাম উল্লেখ করে শুরু করতে হবে। মূল ভিডিও কোন সম্পাদনা ছাড়াই পাঠাতে হবে।
কেউ চাইলে একাধিক ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও পাঠানোর ঠিকানা opinion@albd.org.Google Drive or One Drive এর লিংক 'sharable', 'open', or 'anyone can get access' এই অপশনগুলো থেকে যে কেউ ভিডিও পাঠাতে পারবেন।
তিনি বলেন, ভিডিওগুলো শেষ হবে ‘ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ এই বক্তব্য দিয়ে।
সাননিউজ/এমআর