জাতীয়

মহাকাশ ঘুরে এলো বাংলাদেশের ধনিয়া বীজ

নিজস্ব প্রতিনিধি, সাভার: প্রথম মহাকাশচারী হিসেবে নাসার মাধ্যমে আন্তজার্তিক স্পেস স্টেশনে ছয় মাস অবস্থানের পর পৃথিবীর বুকে ফিরে এলো বাংলাদেশের ধনিয়া বীজ।

বুধবার (৮ সেপ্টেম্বর) সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির সেমিনার কক্ষে এশিয়ান হার্বস ইন স্পেস শীর্ষক মহাকাশ জীববিজ্ঞান গবেষণায় এনআইবির মাধ্যমে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এনআইবির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ডসহ ১২টি দেশ এই গবেষণার সঙ্গে যুক্ত আছে। বাংলাদেশ জীবপ্রযুক্তি গবেষণায় বিশ্বমানে উন্নীত হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এবং জাপানি মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার (JAXA) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিচালিত এশিয়ান হার্বস ইন স্পেস প্রকল্পটিতে বাংলাদেশের অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে এনআইবির গবেষণাগারে এ-সংক্রান্ত গবেষণার সুযোগ নিঃসন্দেহে এনআইবির চলমান গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

মহাকাশে পাঠানোর সময় ঠিক একই রকম ধনিয়া বীজের কন্ট্রোল নমুনা সংরক্ষণ করা হয় এনআইবির গবেষণাগারে। মহাকাশ ঘুরে আসা ধনিয়া বীজের সঙ্গে কন্ট্রোল ধনিয়া বীজের তুলনামূলক সব বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে আমরা বুঝতে পারব এসব বীজে কোনো ধরনের ফিজিওলজিক্যাল ও মলিকুলার পরিবর্তন হয়েছে কিনা। এসব তথ্য পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব, বিস্তার এবং ভবিষ্যতে মহাকাশেও ফসল ফলানোর সম্ভবনার পাশাপাশি না জানা অনেক প্রশ্নের উত্তর এনে দিতে পারে।

মহাকাশ জীববিজ্ঞান সম্পর্কিত এই গবেষণায় দেশের নবীন শিক্ষার্থীদেরও যুক্ত করা হবে। এই গবেষণার মাধ্যমে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী এবং গবেষকরা ভবিষ্যতে মহাকাশ জীববিজ্ঞান-সম্পর্কিত গবেষণায় প্রভূত অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কেশব চন্দ্র দাস।

মহাকাশ জীববিজ্ঞান-সম্পর্কিত এই গবেষণায় নাসা ও জাক্সার সঙ্গে বাংলাদেশ থেকে সমন্বয়কের ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্পেস সিস্টেম ল্যাবরেটরির প্রকৌশলী মিজানুল হক চৌধুরী। তিনি বলেন, স্বল্প জায়গায় স্বল্প পরিবেশের জন্য ধনিয়াকেই বেছে নিয়েছি। ধনিয়া অল্প জায়গাতেই প্রচুর পরিমাণে জন্মাতে পারে।
গবেষণা কার্যক্রমটি এনআইবির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কেশব চন্দ্র দাস এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুসলিমা খাতুন কর্তৃক পরিচালিত হচ্ছে।

জানা গেছে, গত ৭ মার্চ স্পেস স্টেশনে পৌঁছায় ধনিয়া। পৃথিবীতে ফিরে এলেও এখনো বাংলাদেশের হাতে এসে পৌঁছেনি। আমেরিকার নাসার পর জাপানের জাক্সা হয়ে এটি বাংলাদেশে পৌঁছাবে। হাইড্রোফোনিক পদ্ধতিতে, আর্টিফিসিয়াল সানলাইট এবং টেম্পারেচার কন্ট্রোল করে স্পেসে বীজ থেকে চারা উৎপাদন করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা