ফাইল ছবি
জাতীয়

হয়রানি বন্ধে ডিজিটাইজড হয়েছে ভূমিব্যবস্থাপনা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমি সংক্রান্ত বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করেছে। কর দিতে এখন আর কাউকে অফিসে যেতে হয় না। হয়রানি বন্ধে সরকার ভূমিব্যবস্থাপনা ডিজিটাইজড করেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের অনুষ্ঠানে গণভবন থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যে অগ্নিসন্ত্রাস করেছিল, সে সময় অনেকগুলো ভূমি অফিস জ্বালিয়ে দেয়। শুধু তাই নয়, চলন্ত বাসেও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে।

তখন ঘোষণা দিয়েছিলাম, যারা আগুন দিয়েছিলো, তাদের যেন মালিকানা না থাকে। এটা দেয়ার পর অবশ্য ভূমি অফিস পোড়ানো বন্ধ হয়। মানুষের প্রতি এদের কোনো দায়িত্ববোধ নেই, দেশের জন্যই নেই। অবৈধ দখলদার সরকারের দেশ ও মানুষের প্রতি কোনো দায়িত্ববোধ থাকে না। বিএনপি-জামায়াত জোট সরকারের লোভ ছিল ক্ষমতার প্রতি।

তিনি বলেন, রূপকল্প ২০২১ গ্রহণের মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনাই নিয়েছিলাম…পরে এই পরিকল্পনা ২০৪১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। মানুষ যেন হয়রানি, ভোগান্তিতে না পড়েন, হাতের মুঠোয় ভূমিসেবা নিশ্চিতে ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা