জাতীয়

মোবাইলে কথা বলতে গিয়ে দু’পা হারাল যুবক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে দু’পা হারানো যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে কমলাপুর রেল স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত যুবকের নাম মোশাররফ হোসেন খান (২৫)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুস ছাত্তারের ছেলে। দুই ভাই পাঁচ বোনের মধ্যে মোশাররফ চতুর্থ তিনি।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, রেল স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে মোশাররফ মোবাইলে ফোনে কথা বলছিল। এ সময় একটি ট্রেনের ইঞ্জিন ঘুরানোর একাধিকবার হর্ণ দিচ্ছিল। কিন্তু সে খেয়াল করেনি এবং অসাবধানতা বসত ইঞ্জিনের নিচে তার দু’পা কাটা পড়ে।

মোশাররফ হোসেনের ভগ্নিপতি মো. মনির হোসেন জানান, মোশাররফ ঢাকার আজিমপুরে চাচা স্বপন খানের বাসায় থেকে এ্যালিফ্যান্ট রোডে চাচার জুতার দোকানে কাজ করতো। তবে আজ (মঙ্গলবার) গ্রামের বাড়িতে তার ২য় ডোজ টিকা নেয়ার কথা ছিল। তাই ঢাকা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়েছিল। সেখানে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয় মোশাররফ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তার দু’পা কোমরের নিচের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক, তবে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন বলেও জানান বাচ্চু মিয়া।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা